নতুন ছবির ঘোষণা সলমন খান-এর, দক্ষিণের তারকা নির্মাতাদের সঙ্গে বড় প্রজেক্ট
মুম্বই, ৩০ মার্চ (হি.স.): বলিউড সুপারস্টার সলমন খান তাঁর নতুন ছবি নিয়ে জল্পনায় অবশেষে ইতি টানলেন। সামাজিক মাধ্যমে তিনি নিজেই ঘোষণা করেছেন তাঁর পরবর্তী বড় প্রজেক্টের, যেখানে থাকছেন খ্যাতনামা প্রযোজক দিল রাজু এবং পরিচালক ভামসি পাইদিপাল্লির। নিজের
নতুন ছবির ঘোষণা সলমান খান-এর, দক্ষিণের তারকা নির্মাতাদের সঙ্গে বড় প্রজেক্ট


মুম্বই, ৩০ মার্চ (হি.স.): বলিউড সুপারস্টার সলমন খান তাঁর নতুন ছবি নিয়ে জল্পনায় অবশেষে ইতি টানলেন। সামাজিক মাধ্যমে তিনি নিজেই ঘোষণা করেছেন তাঁর পরবর্তী বড় প্রজেক্টের, যেখানে থাকছেন খ্যাতনামা প্রযোজক দিল রাজু এবং পরিচালক ভামসি পাইদিপাল্লির।

নিজের পোস্টে সলমন লেখেন, “দিল, দিমাগ অর জিগর সে ... এই এপ্রিল থেকে পরিচালক ভামসি ও প্রযোজক দিল রাজুর সঙ্গে।” এর মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে চলতি বছরের এপ্রিল থেকেই ছবির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, ভামসি পাইদিপাল্লি আগে 'মহর্ষি' এবং 'ভারিসু'-এর মতো সফল ছবি পরিচালনা করেছেন। অন্যদিকে দিল রাজু দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম বড় প্রযোজক।

এই ছবির মাধ্যমে ভামসি পাইদিপাল্লি বলিউডে ডেবিউ করতে চলেছেন, আর প্রথম ছবিতেই সলমন খানের মতো তারকাকে পরিচালনা করবেন তিনি। ছবিটি নির্মিত হবে ‘শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্স’-এর ব্যানারে। জানা যাচ্ছে, ছবিটি বড় বাজেটের এবং গল্পটি প্রথম শোনাতেই সলমনের পছন্দ হয়েছিল।

তথ্য অনুযায়ী, এই ছবিতে সলমন খান-কে একেবারে নতুন রূপে দেখা যাবে, যা তাঁর অনুরাগীদের জন্য বড় চমক হতে চলেছে। পাশাপাশি, তিনি ‘মাতৃভূমি’ ছবির জন্যও আলোচনায় রয়েছেন, যা গালওয়ান উপত্যকার সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande