দ্বিতীয় সন্তান হওয়ায় খুশির জোয়ার সোনম কাপুরের পরিবারে
মুম্বই, ৩০ মার্চ (হি.স.): বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা-র পরিবারে আবারও খুশির আমেজ। দম্পতি তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এই সুখবর সামনে আসতেই কপূর ও আহুজা পরিবারে উৎসবের আবহ তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে নিজেরাই এ
দ্বিতীয় সন্তানের জন্ম, খুশির জোয়ার সোনম কাপুরের পরিবারে


মুম্বই, ৩০ মার্চ (হি.স.): বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা-র পরিবারে আবারও খুশির আমেজ। দম্পতি তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এই সুখবর সামনে আসতেই কপূর ও আহুজা পরিবারে উৎসবের আবহ তৈরি হয়েছে।

সামাজিক মাধ্যমে নিজেরাই এই খবর শেয়ার করেন সোনম ও আনন্দ। একটি আবেগঘন বার্তায় তাঁরা জানান, অপরিসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে তাঁরা তাঁদের সন্তানের আগমনের কথা ঘোষণা করছেন। তাঁদের বড় ছেলে বায়ু আহুজা-ও নতুন ভাইকে পেয়ে ভীষণ খুশি।

এই সুখবরের পর বলিউডের একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। পরিণীতি চোপড়া, কারিনা কাপুর-সহ অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। অনুরাগীরাও সামাজিক মাধ্যমে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে সোনম ও আনন্দের প্রথম পরিচয় হয়। এরপর ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। দ্বিতীয় সন্তানের আগমনে এখন তাঁদের পরিবার পূর্ণতা পেল। কাজের ক্ষেত্রে সোনম কাপুরকে শেষবার দেখা গিয়েছিল 'ব্লাইন্ড' ছবিতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande