মণিপুর : অশান্ত উখরুল, হিংসা ছেড়ে শান্তি বজায়ের আহ্বান মুখ্যমন্ত্রী খেমচাঁদের
ইমফল, ৩০ মাৰ্চ (হি.স.) : মণিপুরের উখরুল জেলায় হিংসা ছেড়ে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। রবিবার উখরুল জেলায় সংঘটিত সহিংস ঘটনার পর এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সম্পর্কে বক্তব্য পেশ ক
মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং (ফাইল ফটো)


ইমফল, ৩০ মাৰ্চ (হি.স.) : মণিপুরের উখরুল জেলায় হিংসা ছেড়ে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং।

রবিবার উখরুল জেলায় সংঘটিত সহিংস ঘটনার পর এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সম্পর্কে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং উখরুলের তাংখুল নাগা সম্প্রদায়কে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন যাতে স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার করা যায় এবং আইন-শৃঙ্খলা বজায় থাকে।

তিনি বলেন, সীমান্তবর্তী এই জেলায় আর যাতে উত্তেজনার সৃষ্টি না হয়, তার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় তিনি মর্মাহত। সহিংসতার মাধ্যমে কোনও সমাধান সম্ভব নয়। তিনি সমাজের সব স্তরের মানুষকে যে কোনও ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী জানান, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হবে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইন তার নিজস্ব পথে কাজ করবে। উখরুলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন নিবিড়ভাবে নজরদারি চালিয়ে যাচ্ছে, বলেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande