৬০০ কোটির স্ক্র্যাপ বিক্রিতে রেকর্ড গড়ল পূর্ব রেল
কলকাতা, ৩০ মার্চ (হি. স.) : ২০২৫ –২৬ অর্থবর্ষে স্ক্র্যাপ বিক্রিতে নতুন রেকর্ড গড়ল পূর্ব রেল। ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত সংস্থাটি স্ক্র্যাপ বিক্রি থেকে ৬০০ কোটিরও বেশি আয় করেছে, যা পূর্ববর্তী অর্থবর্ষ ২০২৪–২৫-এর ৫৩৭ কোটির সর্বোচ্চ আয়কে অতিক্রম করেছে। এই
রেল স্ক্র্যাপ বিক্রি


কলকাতা, ৩০ মার্চ (হি. স.) : ২০২৫ –২৬ অর্থবর্ষে স্ক্র্যাপ বিক্রিতে নতুন রেকর্ড গড়ল পূর্ব রেল। ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত সংস্থাটি স্ক্র্যাপ বিক্রি থেকে ৬০০ কোটিরও বেশি আয় করেছে, যা পূর্ববর্তী অর্থবর্ষ ২০২৪–২৫-এর ৫৩৭ কোটির সর্বোচ্চ আয়কে অতিক্রম করেছে। এই সাফল্য পূর্ব রেলের আর্থিক দক্ষতা ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানায় পূর্ব রেল।পূর্ব রেলের বিভিন্ন স্ক্র্যাপ বিক্রয় ডিপোর ধারাবাহিক প্রচেষ্টা এবং সারা বছর নিয়মিত নিলামের মাধ্যমে পরিকল্পিতভাবে স্ক্র্যাপ নিষ্পত্তির ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। চিফ মেটেরিয়াল ম্যানেজার সন্দীপ শুক্লার নেতৃত্বে এই প্রক্রিয়া দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। “জিরো স্ক্র্যাপ মিশন”-এর আওতায় অকার্যকর সম্পদের সঞ্চয় কমিয়ে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকর জানান, স্ক্র্যাপ সঠিক সময়ে নিষ্পত্তি করা গেলে তা কার্যকর রাজস্বে পরিণত করা সম্ভব। তিনি বলেন, এই রেকর্ড গড়ার পিছনে সকল বিভাগ ও কর্মশালার সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।এই অর্জন পূর্ব রেলের দক্ষ ব্যবস্থাপনা, আর্থিক সংযম এবং টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিকে আরও একবার তুলে ধরেছে। আগামী দিনেও এই ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande