ভাদোদরা–নাগদা রুটে চালু ‘কবচ ৪.০’, নিরাপত্তায় বড় পদক্ষেপ পশ্চিম রেলের
কলকাতা, ভাদোদরা, ৩০ মার্চ (হি. স.) :ঞ রেল চলাচলের নিরাপত্তা আরও জোরদার করতে ভাদোদরা–নাগদা রেলপথে সফলভাবে চালু হলো ‘কবচ ৪.০’ সিস্টেম। ৩০ মার্চ সোমবার পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার ভাদোদরা স্টেশন থেকে কবচ-সজ্জিত একটি বিশেষ ট্রেনের উদ্বো
পশ্চিম রেল


কলকাতা, ভাদোদরা, ৩০ মার্চ (হি. স.) :ঞ রেল চলাচলের নিরাপত্তা আরও জোরদার করতে ভাদোদরা–নাগদা রেলপথে সফলভাবে চালু হলো ‘কবচ ৪.০’ সিস্টেম। ৩০ মার্চ সোমবার পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার ভাদোদরা স্টেশন থেকে কবচ-সজ্জিত একটি বিশেষ ট্রেনের উদ্বোধন করেন। এই প্রকল্প চালু হওয়ায় মুম্বই–নয়াদিল্লি প্রধান রেলপথের অধিকাংশ অংশ এখন কবচ নিরাপত্তা ব্যবস্থার আওতায় চলে এল।পশ্চিম রেলের অধীনে মিশন রফতার প্রকল্পে মুম্বই–নয়াদিল্লি করিডরের মোট ৬৯৩ রুট কিলোমিটারের মধ্যে ইতিমধ্যেই ৫৫৯.৫ রুট কিলোমিটারে কবচ বসানো হয়েছে। ভাদোদরা–নাগদা অংশে মোট ২২৪.৫১ রুট কিলোমিটার এলাকায় এই ব্যবস্থা চালু হয়েছে। ভাদোদরা থেকে মঙ্গল মহুড়ি এবং পঞ্চপিপলিয়া থেকে নাগদা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে, বাকি অংশের কাজ দ্রুত শেষ হবে বলে জানানো হয়েছে।২০২৫–২৬ অর্থবর্ষে পশ্চিম রেল মোট ৬৫৯.৫ রুট কিলোমিটারে কবচ চালু করেছে। এর আগে জানুয়ারি ২০২৬-এ ভাদোদরা–ভিরার অংশে এই ব্যবস্থা চালু হয়েছিল, যা এখন নাগদা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।কবচ একটি আধুনিক ট্রেন সুরক্ষা ব্যবস্থা, যা সিগন্যাল অমান্যজনিত দুর্ঘটনা রোধে সহায়তা করে এবং মানবীয় ভুলের ঝুঁকি কমায়। পশ্চিম রেল ভবিষ্যতেও আধুনিক দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ রেল পরিষেবা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande