ডিব্রুগড় পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী, বুধবার ভাষণ দেবেন একাধিক নির্বাচনী সমাবেশে
ডিব্রুগড় (অসম), ৩১ মার্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রচারে একাধিক জনসভায় অংশ নিতে ডিব্রুগড়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল বুধবার ধেমাজি, লখিমপুর এবং বিশ্বনাথ আসনের বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে ভ
প্রধানমন্ত্রী মোদী (ফাইল ফটো)


ডিব্রুগড় (অসম), ৩১ মার্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রচারে একাধিক জনসভায় অংশ নিতে ডিব্রুগড়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল বুধবার ধেমাজি, লখিমপুর এবং বিশ্বনাথ আসনের বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন মোদী।

সরকারি সূত্রে জানা গেছে, আজ রাত মোহনবাড়ির মনোহরী রিসোর্টে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল প্রথম জনসভা সকাল ১১টায় ধেমাজি জেলার গোগামুখে অনুষ্ঠিত হবে। এর পর প্রধানমন্ত্রী বিশ্বনাথ জেলার বিহালি যাবেন। সেখানে বেলা ১.০০টায় দ্বিতীয় জনসভায় ভাষণ দেবেন তিনি।

দলীয় নেতারা জানিয়েছেন, ওই জনসভাগুলিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ নির্বাচনের আগে প্রচার জোরদার করেছে বিজেপি।

অসমে নির্ধারিত কর্মসূচি শেষ করে আগামীকালই নয়াদিল্লিতে ফিরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande