ঢাকার প্রীতি চক্রবর্তীকে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ সম্মাননা
।। রাজীব দে ।। ঢাকা, ৩১ মাৰ্চ (হি.স.) : ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ পেলেন রাজধানী ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারপাৰ্সন প্রীতি চক্রবর্তী। নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন এবং দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্ব
প্রীতি চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হচ্ছে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’


।। রাজীব দে ।।

ঢাকা, ৩১ মাৰ্চ (হি.স.) : ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ পেলেন রাজধানী ঢাকার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারপাৰ্সন প্রীতি চক্রবর্তী। নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন এবং দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্ৰীতি চক্ৰবৰ্তীকে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ প্ৰদান করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়েছে। এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘অর্থকণ্ঠ’ এবং ‘বিজনেস আমেরিকা’র ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনামের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার দফতরের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রীতি চক্রবর্তী একজন সুদক্ষ স্বাস্থ্য উদ্যোক্তা ও সমাজসেবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে, নারীর ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রয়াত আশুতোষ চক্রবর্তী ও পুষ্প চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যা।

এদিকে সম্মাননা প্রাপ্তি সম্পর্কে প্রীতি চক্রবর্তী বলেন, ‘যে কোনও স্বীকৃতিই কাজের গতি ও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে স্বাস্থ্যসেবা ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করতে উৎসাহিত করবে।’

প্রীতি চক্রবর্তীর এই অনন্য অর্জনে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই স্বীকৃতি আগামী দিনের নারী নেত্রীদের এগিয়ে যেতে এবং নতুন সম্ভাবনা তৈরিতে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী নারী উদ্যোক্তা, করপোরেট নেতৃবৃন্দ, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande