তামিলনাড়ুতে এবার ক্ষমতায় আসবে টিভিকে সরকার : বিজয়
থাঞ্জাভুর, ৪ মার্চ (হি.স.): তামিলনাড়ুতে এবার ক্ষমতায় আসবে টিভিকে সরকার, জোর দিয়ে বললেন দক্ষিণী অভিনেতা তথা টিভিকে প্রধান বিজয়। বুধবার থাঞ্জাভুরে এক দলীয় অনুষ্ঠানে বিজয় বলেন, আমি যা বলছি তা শুনুন, পরবর্তী সরকার হবে টিভিকে সরকার। মৎস্যজীবীরা, আশাবাদ
বিজয়


থাঞ্জাভুর, ৪ মার্চ (হি.স.): তামিলনাড়ুতে এবার ক্ষমতায় আসবে টিভিকে সরকার, জোর দিয়ে বললেন দক্ষিণী অভিনেতা তথা টিভিকে প্রধান বিজয়। বুধবার থাঞ্জাভুরে এক দলীয় অনুষ্ঠানে বিজয় বলেন, আমি যা বলছি তা শুনুন, পরবর্তী সরকার হবে টিভিকে সরকার। মৎস্যজীবীরা, আশাবাদী থাকুন; আপনাদের সুরক্ষা সম্পূর্ণরূপে নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রী, আপনি আমাকে চুপ করানোর চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি প্রতিটি ঘরের প্রতিটি বিজয়কে চুপ করতে পারবেন না। তারা ইতিমধ্যেই তাদের প্রচার শুরু করে দিয়েছে।

অভিনেতা এবং টিভিকে সভাপতি বিজয় বলেন, মানুষ যখন মৌলিক সুযোগ-সুবিধার জন্য অনুরোধ করে, তখন আপনি (রাজ্য সরকার) আর্থিক বোঝার কথা বলে তা প্রত্যাখ্যান করেন। যদিও আপনি জানতেন, রাজ্য সরকার নিট পরীক্ষা নিষিদ্ধ করতে পারবে না, তবুও আপনি জনগণকে বিভ্রান্ত করেছেন যে, আপনি এটি বন্ধ করে দেবেন। আপনি কি বিজয়ে বিশ্বাস করেন, নাকি স্ট্যালিনে বিশ্বাস করেন? যদি কৃষকদের বিরুদ্ধে কোনও প্রকল্প আনা হয়, এমনকি কেন্দ্রীয় সরকারের চাপের মুখেও, টিভিকে তা প্রত্যাখ্যান করবে। প্রতি ৫০০ রেশন কার্ডের জন্য একটি রেশন দোকান খোলা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande