
নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): দিল্লিতে নিজ বাসভবনে রঙের উৎসবে মাতোয়ারা হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার সকালে সাধারণ মানুষজনের সঙ্গে হোলি উৎসবে পালন করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উপস্থিত ছিলেন তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা। একে অপরকে রঙ মাখিয়ে দেন।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, হোলি উপলক্ষে দিল্লির জনগণকে আমার শুভেচ্ছা জানাই। আমি আশা করি এই হোলি উৎসব দিল্লির জনগণের জন্য নতুন উৎসাহ এবং উন্নয়নের ঢেউ বয়ে আনবে। আমাদের শান্তিপূর্ণভাবে একসঙ্গে হোলি উদযাপন করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ