
নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): রঙের উৎসবে মেতে উঠলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার দিল্লিতে নিজ বাসভবনে রঙের উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন রাজনাথ। সমস্ত দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানান তিনি। বহু মানুষের মধ্যে উপস্থিত হয়ে হোলি খেলেন রাজনাথ।
তিনি এদিন বলেন, সমস্ত দেশবাসীকে হোলির আন্তরিক শুভেচ্ছা। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। সকলেই শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করুক। পবিত্র হোলি উৎসবে আমার আন্তরিক শুভেচ্ছা।
এদিন সকালে এক্স মাধ্যমে হোলির শুভেচ্ছা বার্তায় রাজনাথ জানান, হোলির শুভ মুহূর্তে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব আপনাদের জীবনকে সুখ, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং নতুন উৎসাহের সুন্দর রঙে ভরে তুলুক, ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। রঙের এই উৎসব আমাদের দেশ ও সমাজে ঐক্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করুক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ