
মুম্বই, ৪ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় যুদ্ধের বাতাবরণে তৈরি হয়েছে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা। এর জেরে ডলারের চাহিদা বাড়ায় আরও কমল ভারতীয় টাকার দাম। বুধবার সকালে লেনদেনের শুরুতে ৬৯ পয়সা বেড়ে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছে ৯২.১৮ টাকা। এটাই রেকর্ড, এর আগে কখনও এত নীচে নামেনি টাকার দাম দাবি বিশেষজ্ঞদের। সোমবার ডলার থেমেছিল ৯১.৪৯ টাকায়।
এদিকে, বুধবার সকালে বাজার খুলতেই ধস নামলো শেয়ার সূচকে। এ দিন প্রাথমিক লেনদেনে সেনসেক্স ১৭৫৮.২২ পয়েন্ট কমে ৭৮,৪৮০.৬৩ এ দাঁড়িয়েছে। নিফটি ৫৩০.৮৫ পয়েন্ট কমে ২৪,৩৩৪.৮৫ এ দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইজরায়েল-ইরান যুদ্ধের প্রভাবেই বুধবার লেনদেনের শুরুতেই নিফটি এবং সেনসেক্সের পতন ঘটেছে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ