মধ্যমগ্রাম স্টেশনের কাছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, পর পর দোকানে আগুন
কলকাতা, ৪ মার্চ, (হি.স.): হোলির দুপুরে, বুধবার মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় পর পর দোকানে আগুন। রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। মিষ্টির দোকান-সহ একাধিক দোকানে আগুন লেগে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার লোকজন। ঘটনাস্থলে এখন
মধ্যমগ্রাম স্টেশনের কাছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, পর পর দোকানে আগুন


কলকাতা, ৪ মার্চ, (হি.স.): হোলির দুপুরে, বুধবার মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় পর পর দোকানে আগুন। রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। মিষ্টির দোকান-সহ একাধিক দোকানে আগুন লেগে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার লোকজন। ঘটনাস্থলে এখনও অবধি দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে। ঘটনাস্থলে আসেন এসডিপিও বারাসত, ডিএসপি ট্র্যাফিক-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং মধ্যমগ্রাম থানার বিশাল বাহিনী।

হোলির দুপুরে বিভিন্ন দোকানে লোকজনের সমাবেশ ছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘একটি মিষ্টির দোকানে প্রথম আগুন লাগে। তার পরে সেই আগুন পর পর দোকানে ছড়াতে শুরু করে। আশেপাশে যত খাবারের দোকান আছে, সবগুলোয় আগুন ধরে যায়। সঙ্গে সিলিন্ডার ফাটতে থাকে। পর পর ৮-১০টা দোকানে এ রকম হয়।

একাধিক খাবারের দোকান থাকায় পর পর সিলিন্ডার বিকট শব্দে ফাটতে শুরু করে। ভয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকেন কিছু বাসিন্দা। স্থানীয় কাউন্সিলার তথা মধ্যমগ্রাম পুরসভার উপপুরপ্রধানও আসেন।

এলাকার লোকজনের একাংশ বলেন, কী ভাবে এই দোকান স্টেশন সংলগ্ন এলাকায় গজিয়ে উঠল, তা নিয়েও নানা প্রশ্ন আছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande