মৈপীঠ কোস্টাল থানার জালে গরু চোর চক্রের মূল পাণ্ডা, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
দক্ষিণ ২৪ পরগনা, ৪ মার্চ (হি. স.):- দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে মৈপীঠ কোস্টাল থানার পুলিশের তৎপরতায় গরু চোর চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে কেওড়াতলা এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে পুলিশ। গাড়ি থেকে কার্তুজ-সহ
গরু চক্র পুলিশের হাতে


দক্ষিণ ২৪ পরগনা, ৪ মার্চ (হি. স.):- দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে মৈপীঠ কোস্টাল থানার পুলিশের তৎপরতায় গরু চোর চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে কেওড়াতলা এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে পুলিশ। গাড়ি থেকে কার্তুজ-সহ একটি আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার থেকে পাঁচ জনের একটি চোরের দল ডায়মন্ড হারবার এলাকা থেকে গাড়ি নিয়ে মৈপীঠ কোস্টাল থানার গঙ্গার ঘাট এলাকায় আসে। তাদের সন্দেহজনক ঘোরাফেরা ডিউটিরত পুলিশের নজরে পড়তেই বিষয়টি থানায় জানানো হয়। বড়বাবু জাহির আফতার মণ্ডলের নেতৃত্বে পুলিশ একাধিক জায়গায় বেষ্টনী গড়ে তোলে।দীর্ঘ সময় ধাওয়ার পর দুই জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। কয়েক জন পালিয়ে গেলেও মূল পাণ্ডাকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক জেলার বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার তাদের বারুইপুর আদালতে পেশ করা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande