দেওরিয়াতে বিপুল মদ-সহ গ্রেফতার দুজন
দেওরিয়া, ৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় বুধবার সকালে ১০৫ কার্টন অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি, দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম প্রদীপ কুমার। তিনি দেওরিয়া জেলার খুখুন্দু থানার বাভ
দেওরিয়াতে বিপুল মদ-সহ গ্রেফতার দুজন


দেওরিয়া, ৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় বুধবার সকালে ১০৫ কার্টন অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি, দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম প্রদীপ কুমার। তিনি দেওরিয়া জেলার খুখুন্দু থানার বাভানি সাকরাপারের বাসিন্দা। অন্যজন নীরজ পাসওয়ান, দেওরিয়া জেলার কোতোয়ালি থানার গোপালপুরের বাসিন্দা। বুধবার সকালে সুতাওয়ার মোড়ের কাছে তল্লাশির সময় একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করে। মোট ১০৫ কার্টন অবৈধ মদ (প্রায় ৯০৭ লিটার) বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande