
আহমেদাবাদ, ৪ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে জেড্ডায় আটকে পড়েছিলেন প্রায় ২০০ জন ভারতীয়। তাঁদের বিশেষ বিমানে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে দেশে, বুধবার আহমেদাবাদে ফেরেন প্রায় ২০০ জন ভারতীয়। মাতৃভূমিতে ফিরে ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা। ভারত মাতা কি জয় ধ্বনি শোনা প্রায় সকলের মুখে।
ইরানে যৌথ হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। এই হামলার জেরে পশ্চিম এশিয়ায় অস্থিরতা তৈরি হয়। বহু ভারতীয় বিভিন্ন দেশে আটকে পড়েন। আতঙ্কের মধ্যে দিন কাটছিল তাঁদের, অবশেষে জেড্ডা থেকে ফিরেছেন ২০০ জন ভারতীয়। বুধবার সকালে আহমেদাবাদ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একজন যাত্রী বলেন, ভারত সরকার ভীষণভাবে সাহায্য করেছে। ভারত সরকার সাহায্য না করলে, জানি না আমাদের কী হত!
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ