উত্তরকাশীর এক গুদামে আগুন, ক্ষতি লক্ষাধিক টাকার জিনিস
উত্তরকাশী, ৪ মার্চ (হি.স.) : উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উত্তরকাশী জেলার ভাটওয়াড়ি ব্লকের সাঁইঝ গ্রামে একটি গুদামে আগুন লাগে। ঘটনায় লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে গেছে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলব
উত্তরকাশীর এক গুদামঘরে অগ্নিকান্ড, ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র


উত্তরকাশী, ৪ মার্চ (হি.স.) : উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উত্তরকাশী জেলার ভাটওয়াড়ি ব্লকের সাঁইঝ গ্রামে একটি গুদামে আগুন লাগে। ঘটনায় লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে গেছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গুদামটি ভস্মীভূত যায়। ঘটনায় হতাহতের খবর নেই। কিন্তু লক্ষাধিক টাকার জিনিস পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande