ক্যানিংয়ে বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ক্যানিং , ৫ মার্চ (হি.স.) : বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিংয়ের বাহিরবেনা এলাকার ঘটনা। বৃহস্পতিবার ক্যানিংয়ের তালদি বাসস্ট্যান্ড থেকে গোসাবা বিধানসভার মসজিদবাটি নীলকণ্ঠ মোড় পর্যন্ত বিজেপির পরিবর্তন যাত্রা সংগঠিত হয়। এই কর্
ক্যানিংয়ে বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


ক্যানিং , ৫ মার্চ (হি.স.) : বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিংয়ের বাহিরবেনা এলাকার ঘটনা। বৃহস্পতিবার ক্যানিংয়ের তালদি বাসস্ট্যান্ড থেকে গোসাবা বিধানসভার মসজিদবাটি নীলকণ্ঠ মোড় পর্যন্ত বিজেপির পরিবর্তন যাত্রা সংগঠিত হয়। এই কর্মসূচির জন্য বিজেপি কর্মীরা ক্যানিংয়ে বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন লাগিয়েছিল।

অভিযোগ বেশ কিছু পতাকা ও ফেস্টুন ছেঁড়া হয়েছে রাতের অন্ধকারে। এই কাজ তৃণমূল করেছে বলে ক্যানিং থানায় এদিন লিখিত অভিযোগও দায়ের করেছে বিজেপি। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক সমীর মণ্ডল বলেন, “ রাতের অন্ধকারে এই নোংরা কাজ করেছে তৃণমূল। আমাদের কর্মসূচি ভন্ডুল করার চেষ্টা করেছে।” যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।

তিনি বলেন, “ বিজেপি প্রচার পাওয়ার জন্য এই মিথ্যা অভিযোগ করছে। যে কোনও রাজনৈতিক দলের পতাকাকেই সম্মান করি আমরা। আর সেই কারণে ক্যানিংয়ে বিধায়ক কার্যালয়ের সামনে রাতের অন্ধকারে ওনারা পতাকা লাগালেও আমরা সেগুলো খুলিনি। বরং ওনারা যদি দিনের বেলায় পতাকা লাগাতে ভয় পায়, আমাদের বললে আমরাই লোক দিয়ে লাগিয়ে দেবো। তবে মিথ্যা অভিযোগ মেনে নেব না।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande