‘অসম আজ প্রায় বিরোধীশূন্য, রাজ্যসভা নিৰ্বাচনে অস্তিত্বহীন বিরোধী’দের কটাক্ষ বিজেপির
গুয়াহাটি, ৫ মাৰ্চ (হি.স.) : বাস্তবে অসমের রাজনীতি প্রায় বিরোধীশূন্য হয়ে পড়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট প্রসঙ্গ এখন কেবল সংবাদ মাধ্যমের আলোচনার বিষয় মাত্র। প্রকৃতপক্ষে অসমের বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনও রাজনৈতিক জোট বা রাজনৈতিক সমঝোতা নেই।
‘অসম আজ প্রায় বিরোধীশূন্য, রাজ্যসভা নিৰ্বাচনে অস্তিত্বহীন বিরোধী’দের কটাক্ষ বিজেপির


গুয়াহাটি, ৫ মাৰ্চ (হি.স.) : বাস্তবে অসমের রাজনীতি প্রায় বিরোধীশূন্য হয়ে পড়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট প্রসঙ্গ এখন কেবল সংবাদ মাধ্যমের আলোচনার বিষয় মাত্র। প্রকৃতপক্ষে অসমের বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনও রাজনৈতিক জোট বা রাজনৈতিক সমঝোতা নেই। এই বিষয়টি আজ আবারও স্পষ্ট হয়ে উঠেছে রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রে অসমের বিরোধী রাজনৈতিক দলগুলোর নিষ্ক্রিয় ভূমিকায়। বক্তা অসম প্রদেশ বিজেপির অন্যতম মুখপাত্র কমলকুমার মেধি।

আজ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের মুখপাত্র কমল মেধি আরও বলেন, রাজ্যসভায় অসমের শূন্য তিন আসনে লড়াই করতে কোনও উদ্যোগই নেয়নি বিরোধী দলগুলো। অথচ বিধানসভা নির্বাচনে ‘লড়াই হবে’ বলে দিন-রাত স্লোগানসর্বস্ব কংগ্রেস দল রাজ্যসভা নির্বাচনে লড়াই তো করলই না, বরং যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে অবস্থান নিয়েছে। এক কথায় বলতে গেলে, রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলই পলায়নের পথ বেছে নিয়েছে।

কমল মেধি বলেন, রাজ্যসভার প্রথম ও দ্বিতীয় আসন দুটি শাসক দল পাবে। সংখ্যার দিক থেকে তা অবশ্যম্ভাবী ছিল। তবে তৃতীয় আসনটির ক্ষেত্রে সব বিরোধী দল একত্রিত হয়ে লড়াই করার সুযোগ ছিল। হার বা জেতা রাজনীতির অবিচ্ছেদ্য বাস্তবতা হলেও, রাজ্যসভার তৃতীয় আসনে লড়াই করে বিরোধীরা তাদের পারস্পরিক ঐক্যের বার্তা জনগণের সামনে তুলে ধরতে পারত।

বিবৃতিতে মুখপাত্র কমলকুমার মেধি আরও উল্লেখ করেছেন, রাজ্যসভার জন্য মনোনয়নপত্র দাখিল করতেও বিরোধী দলগুলো ব্যর্থ হওয়ায় এটা প্রমাণ হয়েছে যে রাজ্যে বিরোধী রাজনীতির এখন আর কার্যত কোনও অস্তিত্ব নেই।

তিনি কটাক্ষ করে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে অসমের বিরোধী রাজনৈতিক দলগুলো বাস্তবে একত্রিত হতে পারবে না, রাজ্যসভা নির্বাচনের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিই সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande