আজমগড়ে এনকাউন্টার, গুলিবিদ্ধ দুই গরু পাচারকারীসহ গ্রেফতার ৪
আজমগড়, ৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের আজমগড় জেলায় গরু পাচারবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। নিজামাবাদ ও ফুলপুর থানার এলাকায় পুলিশের পৃথক দুই এনকাউন্টারে হিস্ট্রিশিটারসহ চার গরু পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়ে
আজমগড়ে এনকাউন্টার, গুলিবিদ্ধ দুই গরু পাচারকারীসহ গ্রেফতার ৪


আজমগড়, ৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের আজমগড় জেলায় গরু পাচারবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। নিজামাবাদ ও ফুলপুর থানার এলাকায় পুলিশের পৃথক দুই এনকাউন্টারে হিস্ট্রিশিটারসহ চার গরু পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে অবৈধ পিস্তল, কার্তুজ, কুড়াল, মোবাইল ফোন এবং একটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিজামাবাদ থানার এলাকায় হোলি উপলক্ষে শান্তি বজায় রাখতে পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি চালাচ্ছিল। সেই সময় খবর পাওয়া যায়, অভিযুক্ত মেরাজ ও তার সঙ্গী নাসির নম্বরবিহীন মোটরসাইকেলে নেভাদা সেতুর দিকে যাচ্ছে। পুলিশ তাদের থামাতে গেলে তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশের দিকে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে মেরাজের ডান পায়ে গুলি লাগে। তাকে আহত অবস্থায় গ্রেফতার করে হাসপাতালে পাঠানো হয়, যদিও নাসির অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, ধৃত মেরাজ একজন হিস্ট্রিশিটার এবং তার বিরুদ্ধে ১৭টিরও বেশি মামলা রয়েছে। অন্যদিকে ফুলপুর থানার এলাকায় আরেকটি এনকাউন্টারে আমির নামের এক পাচারকারীর বাঁ পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে তার দুই সঙ্গী সাকিব ও ইউসুফকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও অবৈধ অস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

ফুলপুরের এক পুলিশ আধিকারিক জানান, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা নির্জন এলাকায় গবাদি পশু ধরে অবৈধভাবে জবাই করে উচ্চমূল্যে বিক্রি করতো। প্রমাণ লোপাট করতে অবশিষ্টাংশ নদী বা নালায় ফেলে দেওয়া হত। পুলিশ সব অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে এবং পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande