বিধানসভায় মনোনয়ন পত্র দাখিল বিজেপি নেতা রাহুল সিনহার
কলকাতা, ৫ মার্চ (হি.স.) : আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে বৃহস্পতিবার নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। দলের রাজ্য দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “প্রাক্তন রাজ্য সভাপতি, বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব সম্মানীয় রাহুল
রাহুল সিনহাকে স্বাগত জানাতে বিজেপি-র  প্রতিনিধিদল


কলকাতা, ৫ মার্চ (হি.স.) : আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে বৃহস্পতিবার নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

দলের রাজ্য দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “প্রাক্তন রাজ্য সভাপতি, বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব সম্মানীয় রাহুল সিনহা মহোদয় আসন্ন রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন। আজ বিধানসভায় বিজেপির পথপ্রদর্শক তথা পশ্চিমবঙ্গের জনক প্রাতঃস্মরণীয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ও ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে, সম্মানীয় রাহুল সিনহা মহাশয়। আমরা ওনার জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত। সম্মানীয় রাহুল সিনহা মহাশয়কে অগ্রিম শুভেচ্ছা জানাই।”

রাহুলবাবুকে স্বাগত জানাতে বিজেপি-র এক প্রতিনিধিদল বিধানসভা ভবনে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাটার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেবজিৎ সরকার প্রমুখ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande