মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি
আগরতলা, ৫ মার্চ (হি.স.) : দোল উৎসবের রাতে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি পশ্চিম আগরতলা থানাধীন পশ্চিম ভুবনবন এলাকায় ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূ
অভিযুক্ত গ্রেফতার


আগরতলা, ৫ মার্চ (হি.স.) : দোল উৎসবের রাতে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি পশ্চিম আগরতলা থানাধীন পশ্চিম ভুবনবন এলাকায় ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম ভুবনবন এলাকায় জনৈকা মহিলা তাঁর মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে বসবাস করেন। তাদের বাড়ির পাশেই অভিযুক্ত বৃদ্ধের বাড়ি। দোল উৎসবের দিন সন্ধ্যায় মেয়েটির মা বাড়িতে না থাকার সুযোগ নেয় অভিযুক্ত। অভিযোগ, ওই সময় সে বাড়িতে ঢুকে একাকিত্বের সুযোগ নিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করে।

কিছুক্ষণ পরে বাড়ি ফিরে এসে মেয়েটির মা অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর তিনি বিষয়টি স্থানীয় অভিভাবকদের জানান। তাদের পরামর্শ অনুযায়ী ঘটনাটি পশ্চিম আগরতলা মহিলা থানায় জানানো হয়।

অভিযোগ পেয়ে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। রামনগর আউটপোস্ট পুলিশের সহযোগিতায় রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পশ্চিম মহিলা থানার ওসি শিউলি দাস জানান, ধৃত অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকার করেন।এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম ভুবনবন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande