ধর্মতলার মঞ্চ থেকে এসআইআর-কে কটাক্ষ অভিষেকের
কলকাতা, ৬ মার্চ, (হি.স.): “অপরিকল্পিত এসআইআর। বিচারব্যবস্থার একাংশ, ইডি সিবিআই, সংবাদ মাধ্যম। সবার উপরে চ্যালেঞ্জ থাকল।” শুক্রবার এভাবে নির্বাচন কমিশনকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সকলকে প্রণাম জান
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৬ মার্চ, (হি.স.): “অপরিকল্পিত এসআইআর। বিচারব্যবস্থার একাংশ, ইডি সিবিআই, সংবাদ মাধ্যম। সবার উপরে চ্যালেঞ্জ থাকল।” শুক্রবার এভাবে নির্বাচন কমিশনকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, সকলকে প্রণাম জানাই। রোজা রেখেছেন, রোজাদারদের, সকল ধর্মের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষ ভোট দেবে, এই লড়াই সেই লড়াই। বিচারাধীন ৬০ লক্ষ। নাম কেটেছে ৫৮ লক্ষের। এক কোটির বেশি মানুষ! ১ কোটি ২৪ লক্ষ। এসআইআর ঘোষণা হওয়ার তিন মাস আগে থেকে বিজেপি নেতারা গলা ফাটিয়ে বলেছিল। এটা তো কাকতালীয় হতে পারে না।

এর আগে মঞ্চ থেকে মমতা ঘোষণা করলেন, এবার বক্তব্য দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওঁর নতুন করে পরিচয়ের দরকার নেই। ও বিষয়টি ভালো জানে। আগেই মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, “সব জগতের মানুষ রাস্তায় নেমে পড়ুন। প্রতিবাদ করুন। এটা বাংলার সম্মানের প্রশ্ন। দেখি, কত ধানে কত চাল।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande