
কলকাতা, ৭ মার্চ (হি.স.) : রবিবার আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাঁড়ি, কড়া নিয়ে প্রতিবাদের ডাক। গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে মেয়েদের নাম বাদ দেওয়া নিয়ে প্রতিবাদের ডাক। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তনের জন্য নাম কেটে দিয়েছে। আরে মেয়েদের ইচ্ছে তারা কার পদবি রাখবে। সে নিজের পদবি রাখতে পারে কিংবা স্বামীর পদবি রাখতে পারে। সেটা তাঁর ইচ্ছে। কমিশন ঠিক করার কে? কাল প্রতিবাদ হবে। গ্যাস নাই, খাবার নাই। রবিবার মা-বোনেরা হাঁড়ি, কড়া, বাটি, ঘটি, গ্যাস ওভেন নিয়ে রাস্তায় প্রতিবাদে নামুন। আমি সাদা শাড়ি পরব। আপনারা কালো পরে আসবেন। কোনও অশান্তির জন্য জন্য এই মিছিল নয়। শুধু মাত্র প্রতিবাদের জন্য।’
ধর্নামঞ্চে হাজির ছিলেন ‘ডিলিটেড’ ভোটার। সেই ভোটারদের পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘ওরা সুপ্রিম কোর্টের অর্ডারের অবমাননা করছে। কেন আপনারা বৈধ ভোটারদের নাম কাটছেন। এদের সকলের আধার কার্ড আছে। আপনাদের মানুষের কাছে জবাব দিতে হবে। পক্ষপাতদুষ্ট কমিশন। পক্ষপাতদুষ্ট জ্ঞানেশ কুমার। এরা আমার ভোটার। এদের নাম কেটে জিতবে ভাবছেন। এত মানুষের মৃত্যু। একটু মায়া -মমতা নেই।’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ