মধ্যপ্রদেশে বাড়ছে গরমের দাপট
ভোপাল, ৭ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশে মার্চের শুরু থেকেই গরমের প্রভাব দ্রুত বাড়তে শুরু করেছে। সাধারণত বিগত প্রায় দশ বছরে ১৫ মার্চের পর থেকে তাপমাত্রা দ্রুত বাড়তে দেখা গেলেও এ বছর মাসের প্রথমার্ধেই পারদ দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে। শনিবার আবহাওয়া দফতর জা
মধ্যপ্রদেশে বাড়ছে গরমের দাপট


ভোপাল, ৭ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশে মার্চের শুরু থেকেই গরমের প্রভাব দ্রুত বাড়তে শুরু করেছে। সাধারণত বিগত প্রায় দশ বছরে ১৫ মার্চের পর থেকে তাপমাত্রা দ্রুত বাড়তে দেখা গেলেও এ বছর মাসের প্রথমার্ধেই পারদ দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে।

শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পূর্ব অংশ দিয়ে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। তবে এর তেমন প্রভাব রাজ্যের আবহাওয়ায় পড়ছে না। আকাশ পরিষ্কার থাকায় সূর্যের রশ্মি সরাসরি মাটিতে পড়ছে, ফলে গরমের তীব্রতা বাড়ছে।

সাগর ও গোয়ালিয়র-চম্বল বিভাগের পর এখন ইন্দোর ও উজ্জয়িনীতেও গরমের প্রভাব বাড়তে শুরু করেছে। ইন্দোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ভোপাল, গোয়ালিয়র, উজ্জয়িনী ও জব্বলপুরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছুঁয়েছে।

শুক্রবার নর্মদাপুরম রাজ্যের সবচেয়ে উষ্ণ শহর ছিল। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এছাড়া ধর, দামোহ, সাগর, শাজাপুর, গুনা, ছত্তরপুর, রতলম এবং টিকমগড়ে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল। রাতের তাপমাত্রাও ১৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিনে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে মার্চের প্রথমার্ধেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আবহ বিদের মতে, চলতি বছরে এপ্রিল ও মে মাসে তাপপ্রবাহ বা লু বইতে পারে এবং তা প্রায় ১৫ থেকে ২০ দিন স্থায়ী হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande