কমিশনকে নিশানা করে একের পর এক আক্রমণ সাংসদ কল্যাণের
কলকাতা, ৭ মার্চ (হি. স.) : “১০-১৫ দিন কেটে গেল, এখনও এসআইআরের বাকি যাচাই-বাছাইয়ের কাজ শেষ হল না কেন?” শনিবার ধর্মতলায় তৃণমূলের ধরনা মঞ্চ থেকে এই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনকে নিশানা করে একের পর এক আক্রমণ শানান তিনি। তিন
কমিশনকে নিশানা করে একের পর এক আক্রমণ সাংসদ কল্যাণের


কলকাতা, ৭ মার্চ (হি. স.) : “১০-১৫ দিন কেটে গেল, এখনও এসআইআরের বাকি যাচাই-বাছাইয়ের কাজ শেষ হল না কেন?” শনিবার ধর্মতলায় তৃণমূলের ধরনা মঞ্চ থেকে এই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনকে নিশানা করে একের পর এক আক্রমণ শানান তিনি।

তিনি জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বিচারবিভাগকে দিয়ে বাকি কাজ শেষ করতে হবে। ঝাড়খণ্ড-ওড়িশা থেকে বিচারক এনে কাজ করানোর কথাও বলেছে শীর্ষ আদালত। তখন কল্যাণবাবুর ভুল ধরিয়ে দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সুপ্রিম কোর্ট বলেছিল প্রয়োজনে ঝাড়খণ্ড-ওড়িশা থেকে বিচারক আনতে পারেন।’’

এর আগে শুক্রবার দুপুর থেকেই ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারও এসআইআরের প্রতিবাদে ধরনা দেন তিনি। মঞ্চে ছিলেন তৃণমূল নেতৃত্ব থেকে বিশিষ্টজনেরা। ‘জয়ী’ ব্যান্ডের গান চলে ধরনা মঞ্চে। গলা মেলান মমতা। ‘পরিবর্তন’ নামে এক গানের দল কয়েকটি গান পরিবেশন করে। গানের মাঝেই সরকারি অনুষ্ঠানে তাদের গানের সুযোগ দেওয়ার কথা বলেন মমতা। তিনি এ-ও বলেন, ‘‘কাল-পরশুও তোমরা এসো। গান গাইবে। কাল আন্তর্জাতিক নারী দিবস। সেই নিয়ে কোনও গান গাইতে হবে।’’ কী গান গাওয়া যায়, তা-ও পরিকল্পনা করে দেন মমতা নিজেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande