কলকাতার পর চুঁচুড়ায় অ্যাপোলো ফার্মাসিকে ঘিরে বিতর্ক, ওষুধের লেবেল নিয়ে অভিযোগে চাঞ্চল্য
চুঁচুড়া,, ৭ মার্চ (হি. স.):- কলকাতার পর এবার হুগলির চুঁচুড়ায় একটি ওষুধের দোকানকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। চুঁচুড়ার বালির মোড় এলাকায় অবস্থিত অ্যাপোলো ফার্মাসিতে বিক্রি হওয়া একটি ওষুধের মেয়াদ ও লেবেল নিয়ে গরমিলের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চ
মেয়াদ উত্তীর্ণ ওষুধ


চুঁচুড়া,, ৭ মার্চ (হি. স.):- কলকাতার পর এবার হুগলির চুঁচুড়ায় একটি ওষুধের দোকানকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। চুঁচুড়ার বালির মোড় এলাকায় অবস্থিত অ্যাপোলো ফার্মাসিতে বিক্রি হওয়া একটি ওষুধের মেয়াদ ও লেবেল নিয়ে গরমিলের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক ক্রেতা ওই ফার্মাসি থেকে একটি ওষুধ কেনেন। পরে তিনি লক্ষ্য করেন, ওষুধের লেবেল ও মেয়াদের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে সন্দেহ হয়। বিষয়টি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং ফার্মাসির বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করে।অভিযোগ উঠতেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়। অভিযোগের ভিত্তিতে ওই ওষুধের ব্যাচ নম্বর, মেয়াদ এবং সরবরাহ ব্যবস্থার উৎস খতিয়ে দেখা হতে পারে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ।অ্যাপোলো ফার্মাসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিতে তাদের ভুল হয়েছে এবং সেই ভুল তারা স্বীকার করেছেন। তবে স্থানীয় ক্রেতাদের প্রশ্ন, ওই ওষুধ কেউ খেলে যদি ক্ষতি হতো, তার দায়ভার কে নিত। ক্রেতারা জানিয়েছেন, এ বিষয়ে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande