নারী দিবসে নেতৃত্বের জয়গান, আইসিসিআর-এ পিআরএসআই কলকাতা চ্যাপ্টারের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান
কলকাতা, ৭ মার্চ (হি. স.) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া (পিআরএসআই)-এর কলকাতা চ্যাপ্টার। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)-এ আয়োজিত এই অনুষ্ঠানে নারী নেতৃত্বকে ব
আইসিসিআর-এর অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত


কলকাতা, ৭ মার্চ (হি. স.) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া (পিআরএসআই)-এর কলকাতা চ্যাপ্টার। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)-এ আয়োজিত এই অনুষ্ঠানে নারী নেতৃত্বকে বিশেষ সম্মান জানানো হয়। অনুষ্ঠানে জনসংযোগ জগতের পেশাদার, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নারীরা উপস্থিত ছিলেন।

​এদিনের অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন পিআরএসআই কলকাতা চ্যাপ্টারের সহ-সভাপতি অনিন্দ্য দাস। তিনি বলেন, সমাজে নেতৃত্ব, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। প্রধান অতিথি রীতা দাস তাঁর বক্তব্যে নারী ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গঠন এবং নেতৃত্বে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য অঙ্কিতা ভট্টাচার্য, অন্তরা চক্রবর্তী, চিত্রলেখা বন্দ্যোপাধ্যায়, রেশমী চট্টোপাধ্যায়, শালিনী মুখার্জি, শ্রেয়া মণ্ডল ও ইয়াসমিন খাতুনকে সম্মাননা জানানো হয়। এদিন পিআরএসআই-এর ইন-হাউজ পত্রিকা ‘জনসংযোগ’-এর তৃতীয় সংখ্যাও প্রকাশিত হয়েছে। পত্রিকার সম্পাদক অঙ্কিতা ভট্টাচার্য জানান, এই ধরনের উদ্যোগ জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে চর্চা ও অন্যান্য ক্ষেত্রের সঙ্গে তার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সাহায্য করে।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পিআরএসআই কলকাতা চ্যাপ্টারের সভাপতি সৌম্যজিত মহাপাত্র ও সিডনি নিবাসী অভিনেত্রী সারনি রায়ের বিশেষ আলাপচারিতা। পরে ভারতের নির্বাচন কমিশনের আইকন ও নীতি আয়োগের এসডিজি–ডিইআই রাষ্ট্রদূত সুমিত আগরওয়াল ‘দায়িত্বশীল নেতৃত্ব’ বিষয়ে বক্তব্য রাখেন। মুক্ত আলোচনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande