উপরাষ্ট্রপতির সম্মানে লোকভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান
আগরতলা, ৭ মার্চ (হি.স.) : উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের সম্মানে শনিবার সন্ধ্যায় আগরতলায় লোকভবনের দরবার হলে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)
লোকভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান


আগরতলা, ৭ মার্চ (হি.স.) : উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের সম্মানে শনিবার সন্ধ্যায় আগরতলায় লোকভবনের দরবার হলে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে. কে. সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড় ও এস ডি পুরকায়স্থ, অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী সহ রাজ্য প্রশাসন এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।

এর আগে বিকেলে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ লোকভবনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এসময় ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, ডিজিপি অনুরাগ এবং রাজ্যপালের সচিব ইউ কে চাকমা।

সন্ধ্যায় উপরাষ্ট্রপতি লোকভবন চত্বরে একটি রুদ্রাক্ষ গাছের চারা রোপণ করেন। পরে তাঁর সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande