প্রযুক্তিগত শিক্ষা নয়, মাদ্রাসা শিক্ষাই আগে, রাজ্যকে কটাক্ষ অশ্বিনী বৈষ্ণবের
হুগলি, ৭ মার্চ (হি.স.): “প্রযুক্তিগত শিক্ষাকে উপেক্ষা করে মাদ্রাসা শিক্ষার জন্য বেশি বাজেট বরাদ্দ করা হচ্ছে।” শনিবার এই অভিযোগ তুলে রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রশ্ন তোলেন, আধুনিক ও প্রযুক্তিগত শিক্
অশ্বিনী বৈষ্ণব


হুগলি, ৭ মার্চ (হি.স.): “প্রযুক্তিগত শিক্ষাকে উপেক্ষা করে মাদ্রাসা শিক্ষার জন্য বেশি বাজেট বরাদ্দ করা হচ্ছে।” শনিবার এই অভিযোগ তুলে রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

প্রশ্ন তোলেন, আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার প্রয়োজন থাকা সত্ত্বেও এভাবে কি রাজ্যের যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে না?

শ্রীরামপুরে বিধানসভা কেন্দ্রে আয়োজিত পরিবর্তন যাত্রার জনসভায় এ মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।

বারবার সামনে আসা দুর্নীতির ঘটনা এবং মহিলাদের উপর অত্যাচারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এক বক্তব্যের তীব্র সমালোচনা করেন। বৈষ্ণবের অভিযোগ, ওই বক্তব্যে মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের রাতে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছিলেন। এই ধরনের মন্তব্যকে লজ্জাজনক বলে অভিহিত করেন কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, এটাই কি সেই বাংলা যা মানুষ চেয়েছিল? তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য বাংলাকে সুরক্ষিত করতে হবে এবং রাজ্যে ভোটব্যাঙ্কের রাজনীতি বন্ধ করতে হবে।

বৈষ্ণব অভিযোগ করেন যে বর্তমান সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের থেকেও কাটমানি নেওয়া হয়। তিনি বলেন, যে বাংলা একসময় সংস্কৃতি ও সাফল্যের জন্য সারা বিশ্বে প্রসিদ্ধ ছিল, আজ সেই বাংলা গভীর অব্যবস্থার সম্মুখীন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande