ঐতিহাসিক ভূমি শ্রীরামপুর থেকে পরিবর্তনের সংকল্প নেওয়ার আর্জি অশ্বিনী বৈষ্ণবের
হুগলি, ৭ মার্চ, (হি.স.): শ্রীরামপুরের এই পবিত্র ভূমি থেকেই পশ্চিমবঙ্গে পরিবর্তনের সংকল্প নিতে হবে। এই ঐতিহাসিক ভূমি বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতীক। বাংলার প্রথম সংবাদপত্র এখান থেকেই প্রকাশিত হয়েছিল এবং এখানেই অবস্থিত এশিয়ার প্রাচীনতম
অশ্বিনী বৈষ্ণব


হুগলি, ৭ মার্চ, (হি.স.): শ্রীরামপুরের এই পবিত্র ভূমি থেকেই পশ্চিমবঙ্গে পরিবর্তনের সংকল্প নিতে হবে। এই ঐতিহাসিক ভূমি বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতীক। বাংলার প্রথম সংবাদপত্র এখান থেকেই প্রকাশিত হয়েছিল এবং এখানেই অবস্থিত এশিয়ার প্রাচীনতম কলেজগুলির একটি।”

শনিবার শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে আয়োজিত পরিবর্তন যাত্রার জনসভায় এ কথা বলেন রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাংলার মানুষকে পরিবর্তনের সংকল্প নেওয়ার আহ্বান জানিয়ে তিনি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের জন্য জনগণের সমর্থন কামনা করেন।

জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত বিশ্ববিখ্যাত মাহেশের রথ যাত্রার কথা উল্লেখ করে বলেন, তিনি নিজে সেখানে গিয়ে দেখেছেন। বাংলার অস্মিতা ও সাংস্কৃতিক গৌরব রক্ষা করা অত্যন্ত জরুরি। যারা একসময় বাংলার অস্মিতার নাম করে নির্বাচন জিতেছিলেন, তারাই আজ সেই অস্মিতাকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ বাংলায় প্রশ্ন উঠছে যে দুর্গা পুজো এবং কালী পুজোর মতো ঐতিহ্যবাহী উৎসবগুলি স্বাধীনভাবে পালন করা যাবে কি না। তিনি অভিযোগ করেন যে রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের আমন্ত্রণ জানিয়ে আনা হচ্ছে, যা রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande