
হাইলাকান্দি (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : হাইলাকান্দি জেলায় মার্চ মাসে রেশন দোকানের মাধ্যমে রেহাই মূল্যের সামগ্রী বণ্টনের জন্য বরাদ্দ করা হয়েছে।
আজ শনিবার জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানিয়েছেন, ১০০ টাকায় এক কেজি করে মসুর ডাল, চিনি এবং লবণ রেশনকাৰ্ডধারীদের বণ্টন করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মার্চ মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে অন্ন সেবার নির্ধারিত দিনগুলিতে ই-পস মেশিনের মাধ্যমে রেহাই মূল্যের সামগ্রী বণ্টন করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস