মার্চ থেকেই মিলবে ‘যুব সাথী’ ভাতা, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৭ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি জানান, রাজ্য সরকারের নবঘোষিত ‘যুব সাথী’ প্রকল্পের ভাতা পাওয়ার জন্য উপভোক্তাদের আর এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না;
মমতা বন্দ্যােপাধ্যায়


কলকাতা, ৭ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি জানান, রাজ্য সরকারের নবঘোষিত ‘যুব সাথী’ প্রকল্পের ভাতা পাওয়ার জন্য উপভোক্তাদের আর এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না; বরং চলতি মাস অর্থাৎ মার্চ থেকেই এই অর্থ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। শনিবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

ধর্মতলার মেট্রো চ্যানেলে আয়োজিত একটি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে এই প্রকল্পের টাকা ১ এপ্রিল থেকে দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে তিনি এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে দিয়েছেন যে, যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই ‘যুব সাথী’ ভাতার যোগ্য হবেন না। তবে পড়ুয়াদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী বা রূপশ্রীর মতো স্কলারশিপ যাঁরা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন; কারণ ওই প্রকল্পগুলি পড়াশোনার উদ্দেশ্যে দেওয়া হয়। সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার বা ডিবিটি মোডের মাধ্যমে এই টাকা উপভোক্তাদের আধার লিঙ্কড অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande