জন ঔষধি দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মোহন যাদব
ভোপাল, ৭ মার্চ (হি.স.) : শনিবার ‘ জন ঔষধি দিবস ’ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে জেনেরিক ওষুধের ব্যবহার বাড়ানো এবং এই প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ৭ মার্চ
জন ঔষধি দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মোহন যাদব


ভোপাল, ৭ মার্চ (হি.স.) : শনিবার ‘ জন ঔষধি দিবস ’ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে জেনেরিক ওষুধের ব্যবহার বাড়ানো এবং এই প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ৭ মার্চ দিনটি জন ঔষধি দিবস হিসেবে পালন করা হয়।

মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, জন ঔষধি দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। নিরোগ জীবন ও সুস্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে স্থাপিত জন ঔষধি কেন্দ্রগুলি মানুষের জন্য আশীর্বাদের মতো। তিনি বলেন, এই কেন্দ্রগুলিতে কম দামে ওষুধ পাওয়া যায়, ফলে বিশেষ করে দরিদ্র মানুষের জন্য চিকিৎসা পরিষেবা অনেক বেশি সহজলভ্য হয়ে উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande