
ভোপাল, ৯ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আনা চিতা জ্বালা পাঁচটি শাবকের জন্ম দিয়েছে, যার ফলে ভারতে মোট চিতার সংখ্যা বেড়ে হয়েছে ৫৩। সোমবার কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এই কথা ঘোষণা করেছেন। একই পার্কে গামিনী চিতা কিছু দিন আগে চারটি শাবকের জন্ম দিয়েছিল।
ভূপেন্দ্র যাদব জানান, প্রজেক্ট চিতার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত, নামিবিয়ার চিতা জ্বালা কুনো জাতীয় উদ্যানে পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। এই জন্মের সঙ্গে সঙ্গে ভারতে জন্ম নেওয়া চিতা শাবকের সংখ্যা ৩৩-এ পৌঁছেছে, যা ভারতের মাটিতে ১০-তম সফল চিতা শাবকের জন্ম - ভারতের চিতা সংরক্ষণ যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ