বেআইনি আতশবাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু এক শ্রমিকের
লুধিয়ানা, ১ এপ্রিল (হি.স.): বেআইনি আতশবাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। পুলিশ জানিয়েছে, দেশলাই কারখানার আড়ালে চলত আতশবাজি তৈরি। আহত হয়েছেন আরও একাধিক শ্রমিক। বিস্ফোরণের তীব্রতা এতটা
বেআইনি আতশবাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু এক শ্রমিকের


লুধিয়ানা, ১ এপ্রিল (হি.স.): বেআইনি আতশবাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। পুলিশ জানিয়েছে, দেশলাই কারখানার আড়ালে চলত আতশবাজি তৈরি। আহত হয়েছেন আরও একাধিক শ্রমিক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনার পর ধসে পড়ে কারখানার একাংশ। পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার মধ্যেই বাস করতেন ২-৩টি পরিবারের ১৫ জন সদস্য। মঙ্গলবার রাতে ওই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও, মৃত্যু হয় কাইফ শাহের।

ডিএসপি বারিন্দর সিং জানান, বিস্ফোরণের সময় বাড়িতে অন্তত ১৫ জন উপস্থিত ছিলেন, তবে সৌভাগ্যবশত তাঁদের অধিকাংশই ‘অক্ষত’ অবস্থায় দ্রুত বাইরে বেরিয়ে আসতে পেরেছেন। ডিএসপি বলেন, বাড়ির যে অংশে বিস্ফোরণটি ঘটে, তার একাংশ ধসে পড়েছে। একটি এফআইআর দায়ের করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande