
বারাণসী, ১ এপ্রিল (হি.স.): লিফট ছিঁড়ে গিয়ে মৃত্যু হল ২২ বছর এক যুবকের। অপর একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বারাণসীর ভেলুপুর থানার অন্তর্গত রেওরি তালাব এলাকার একটি মাদ্রাসায়। পুলিশ জানিয়েছে, সেখানকার কমিউনিটি হলে একটি অনুষ্ঠান চলছিল এবং বহু লোক সমবেত হয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুই যুবক লিফটে করে নীচে নামার সময়ে সেটি হঠাৎ নিয়ন্ত্রণ ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ে।
সহকারী পুলিশ কমিশনার (এসিপি) গৌরব কুমার জানান, ভেলুপুর থানা এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি লিফট নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এর ফলে একজনের মৃত্যু হয় এবং অপর একজন আহত হয়েছেন। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে বলে জানিয়েছেন এসিপি গৌরব কুমার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ