ডিএমকে যা বলে তাই করে দেখায় : এম কে স্ট্যালিন
তিরুচিরাপল্লী, ১ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। বুধবার ভোট প্রচারে ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, ডিএমকে যা বলে তাই করে দেখায়। এদিন তিরুচিরাপল্লীতে এক জনসভায় স্ট্যালিন বলেন, আমরা যা বলি,
এম কে স্ট্যালিন


তিরুচিরাপল্লী, ১ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। বুধবার ভোট প্রচারে ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, ডিএমকে যা বলে তাই করে দেখায়। এদিন তিরুচিরাপল্লীতে এক জনসভায় স্ট্যালিন বলেন, আমরা যা বলি, তা-ই করি এবং যা করি, তা-ই বলি। আমি করুণানিধির পুত্র। ১০ বছর ক্ষমতায় থাকা এআইএডিএমকে তামিলনাড়ুকে পতনের দিকে ঠেলে দিয়েছে। বিজেপি তামিলনাড়ুকে কোনও তহবিল দেয়নি। পালানিস্বামী কেবল তাঁর আত্মীয়দের ঠিকাদারি পাইয়ে দেওয়ার জন্যই সরকার চালিয়েছেন।

এম কে স্ট্যালিন আরও বলেন, তামিলনাড়ুতে কোনও জাতিগত সংঘাত নেই, বিজেপি-শাসিত রাজ্যগুলির মতো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, উত্তর প্রদেশের মতো গণ-হিংসা নেই এবং মণিপুরের মতো ক্রমাগত অশান্তিও নেই। এখানে এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য বিজেপির ষড়যন্ত্রও আমরা ব্যর্থ করে দিয়েছি। আমাদের শাসনকালে শান্তিপূর্ণ পরিবেশ এবং কার্যকর সুশাসনের কারণেই তামিলনাড়ুতে বিনিয়োগ ক্রমাগত আসছে। এটিকে সমর্থন করার জন্য আমরা একটি বিস্তারিত কর্মপরিকল্পনা এবং নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছি। আমি যে সমস্ত ঘোষণা করেছি, আগামী দিনগুলিতে সেগুলি পূরণ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande