সাংসদ সুধা মূর্তির বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ উপরাষ্ট্রপতির
নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন বুধবার নতুন দিল্লির সংবিধান সদনে রাজ্যসভার সাংসদ সুধা মূর্তির লেখা ‘টাইডস অফ টাইম : ভারতস হিস্ট্রি থ্রু ম্যুরালস ইন পার্লামেন্ট’ শীর্ষক বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন
সাংসদ সুধা মূর্তির বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ উপরাষ্ট্রপতির


নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন বুধবার নতুন দিল্লির সংবিধান সদনে রাজ্যসভার সাংসদ সুধা মূর্তির লেখা ‘টাইডস অফ টাইম : ভারতস হিস্ট্রি থ্রু ম্যুরালস ইন পার্লামেন্ট’ শীর্ষক বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন। উপরাষ্ট্রপতি বলেন, ম্যুরালের মাধ্যমে ইতিহাসের বর্ণনার দিক থেকে এই বইটি বিশেষভাবে মূল্যবান হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে। সংবিধান সদনে আঁকা ম্যুরাল কেবলমাত্র শিল্পকৃতি নয়, ভারতের ইতিহাসের যাত্রার প্রতিফলন।

তিনি সুধা মূর্তির অসাধারণ কর্মযজ্ঞ, ভারতীয় মূল্যবোধের প্রতি তাঁর গভীর নিষ্ঠা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কাছে ইতিহাসকে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। উপরাষ্ট্রপতি উল্লেখ করেন, একটি ‘বিকশিত ভারত’ গড়ে তোলার ক্ষেত্রে উন্নয়ন ও ঐতিহ্য একে অপরের পরিপূরক হিসেবে পাশাপাশি চলতে থাকে।

এই অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ-সহ অন্যান্য সাংসদরা উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande