মালিগাঁওয়ে ‘জুবিন গার্গ রেলওয়ে বিহুতলি’ নামের সাংস্কৃতিক প্ৰাঙ্গণ তৈরি এনএফআর-এর
গুয়াহাটি, ১৩ এপ্রিল (হি.স.) : মালিগাঁওয়ে বিহু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের জন্য নতুন ‘বিহুতলি’ নামে একটি সাংস্কৃতিক প্রাঙ্গণ তৈরি করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে আন্তরি
প্রি-বিহু অনুষ্ঠানে এনএফ রেলের জিএম চেতনকুমার শ্রীবাস্তব


গুয়াহাটি, ১৩ এপ্রিল (হি.স.) : মালিগাঁওয়ে বিহু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের জন্য নতুন ‘বিহুতলি’ নামে একটি সাংস্কৃতিক প্রাঙ্গণ তৈরি করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে আন্তরিক নিবেদন হিসেবে এর নামকরণ ‘জুবিন গার্গ রেলওয়ে বিহুতলি’ করা হয়েছে।

আজ সোমবার এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, বিহুতলিটি বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তোলা হয়েছে। এর মধ্যে একটি স্থায়ী মঞ্চ, ভোজনকক্ষ, শৌচাগার কমপ্লেক্স, কমিউনিটি স্পেস, বাউন্ডারি ওয়াল এবং একটি সর্ব-আবহাওয়োপযোগী মাঠ রয়েছে। নতুনভাবে গড়ে তোলা প্রাঙ্গণটি ১৪ থেকে ১৭ এপ্রিল (২০২৬) পর্যন্ত মালিগাঁওয়ের ‘পাণ্ডু বিহু সম্মিলনী’-র আয়োজনে অনুষ্ঠেয় বার্ষিক ‘রঙালি বিহু’ উদযাপনের আতিথ্য দিতে পুরোপুরি প্রস্তুত। এ উপলক্ষ্যে নবনির্মিত মাঠে সম্প্রতি প্রি-বিহুর একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী বিহু উদযাপনে অংশগ্রহণ করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। অনুষ্ঠানে রেলওয়ে আধিকারিক-কর্মচারী, স্থানীয় বাসিন্দা এবং সংস্কৃতিপ্রেমীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করতে জুবিন গার্গের বোন পালমি বড়ঠাকুরও উপস্থিত ছিলেন। তিনি পরিবারের পক্ষ থেকে কিংবদন্তি শিল্পীকে অর্পিত সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande