কোচবিহারের নির্বাচনী সভা থেকে বিজেপিকে নিশানা মমতার
কোচবিহার, ১৭ এপ্রিল (হি.স.): কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী সভায় শুক্রবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমাদের প্ৰার্থীর বাড়িতে তল্লাশি করছেন। আমার গাড়ি তল্লাশির চেষ্টা করছেন। নির্লজ্জ দল বিজেপি। বিজেপিকে
কোচবিহারের নির্বাচনী সভা থেকে বিজেপিকে নিশানা মমতার


কোচবিহার, ১৭ এপ্রিল (হি.স.): কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী সভায় শুক্রবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমাদের প্ৰার্থীর বাড়িতে তল্লাশি করছেন। আমার গাড়ি তল্লাশির চেষ্টা করছেন। নির্লজ্জ দল বিজেপি। বিজেপিকে নিশানা করে তিনি এও বলেন, বিজেপি কিছু জায়গায় টাকা দিয়ে নির্দল প্ৰার্থী দাঁড় করিয়েছে। তাদের থেকে সাবধান। তিনি আরও বলেন, বাংলায় জয়ী হলে বিজেপি সরকার ভাঙবই। গণতান্ত্রিক পদ্ধতিতে।

এ দিন তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, প্রধানমন্ত্রী দিন কয়েক আগে এখানে সভা করে বলে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নে কোনও কাজ হয়নি। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এমন কথা ঠিক নয়। যদিও ওই পদে তিনি আর বেশি দিন থাকবেন না। উত্তরবঙ্গ উন্নয়নে ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা খরচ করেছি। জেনে কথা বলুন। শুধু পার্টি যা বলল তা শুনে বক্তব্য রাখবেন না। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী তাঁর কোনও প্রতিশ্রুতি পালন করতে পারেননি বলেও তোপ দাগেন মমতা। কোচবিহারের রাসমেলার মাঠে নির্বাচনী সভা থেকে অসমের মুখ্যমন্ত্রী বিজেপির হিমন্ত বিশ্ব শর্মাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা বিরোধী কিছু শক্তি এখানে মিটিং করেছিলেন। অসম থেকে এসেছিলেন। অসমের মুখ্যমন্ত্রী ট্রেনে করে লোক এনে এখানে সভা করবেন, যারা আবার কোচবিহারের মানুষকে এনআরসি নোটিস পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande