ধুরন্ধর-২–কে টক্কর ডেকয়েটের
মুম্বই, ১৪ এপ্রিল ( হি. স.): দীর্ঘ ২৬ দিন ধরে বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল রণবীর সিং অভিনীত ধুরন্ধর - ২। তবে এবারে এই আধিপত্যে পড়ল ছেদ। বি- টাউনে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ডেকয়েট জোর টক্কর দিয়ে চলেছে ধুরন্ধর - ২ এর সঙ্গে । মঙ্গলবার বক
গতি কমলো ধুরন্ধর - ২ এর, প্রতিদ্বন্দ্বিতায় ডাকোয়েত: এ লাভ স্টোরি


মুম্বই, ১৪ এপ্রিল ( হি. স.): দীর্ঘ ২৬ দিন ধরে বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল রণবীর সিং অভিনীত ধুরন্ধর - ২। তবে এবারে এই আধিপত্যে পড়ল ছেদ। বি- টাউনে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ডেকয়েট জোর টক্কর দিয়ে চলেছে ধুরন্ধর - ২ এর সঙ্গে ।

মঙ্গলবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, মুক্তির ২৬–তম দিনে , সোমবার ছবির মোট আয় ছিল ৫.২০ কোটি টাকা , যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দৈনিক বক্স অফিস সংগ্রহ। ছবির মোট দেশীয় সংগ্রহ ১,০৮৮.৬২ কোটি এবং বিশ্বব্যাপী ১,৭১৮.৬২ কোটির ঘর ছুঁয়েছে । অন্যদিকে মৃণাল ঠাকুর এবং আদিভি শেষ অভিনীত ছবি ডেকয়েট : এ লাভ স্টোরি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১০ এপ্রিল । মুক্তির চতুর্থ দিন , সোমবার ছবিটি আয় করেছে ২২.৫০ কোটি টাকা। এর আগে , মুক্তির প্রথম দিনে আয় করেছে ৬.৫৫ কোটি টাকা, দ্বিতীয় দিনে ৬.৮৫ কোটি ও তৃতীয় দিনে আয় করেছে ৬.৪০ কোটি টাকা । ছবির চারদিনের মোট বক্স অফিস সংগ্রহ ২২.৫০ কোটি টাকা । এখন বক্স অফিসে প্রতিযোগিতার সম্মুখীন ডেকয়েট এবং ধুরন্ধর - ২ । এবারে নতুন ছবি ডেকয়েট কতটা সাফল্য ধরে রাখতে পারে সেই দিকেই তাকিয়ে পরিচালক ও প্রযোজক মহল ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande