সামাজিক মাধ্যমে প্রকাশিত আখরি সওয়ালের টিজার
মুম্বই, ১৪ এপ্রিল ( হি. স.): মুক্তি পেলো আখরি সওয়াল-এর টিজার । মঙ্গলবার সামাজিক মাধ্যমে টিজারটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। পরিচালক ও প্রযোজক মহলের তরফে জানানো হয়েছে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৮ মে। নিখ
সামাজিক মাধ্যমে প্রকাশিত আঁখরী সওয়াল- র টিজার


মুম্বই, ১৪ এপ্রিল ( হি. স.): মুক্তি পেলো আখরি সওয়াল-এর টিজার । মঙ্গলবার সামাজিক মাধ্যমে টিজারটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা।

পরিচালক ও প্রযোজক মহলের তরফে জানানো হয়েছে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৮ মে। নিখিল নন্দা মোশন পিকচার্স-এর ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন অভিজিৎ মোহন ওয়ারং । প্রযোজনা করেছেন সঞ্জয় দত্ত এবং নিখিল নন্দা। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন উৎকর্ষ নাইথানি। সঙ্গীত পরিচালনা করেছেন মন্টি শর্মা এবং গীতিকার কুমার বিশ্বাস। ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া একাধিক অজানা তথ্য এই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হবে দর্শকদের সামনে। গল্পের বুনট এবং চিত্রনাট্য দর্শকদের আকৃষ্ট করবে, এমনটাই মনে করছেন পরিচালক ও প্রযোজক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande