আরামবাগে বিজেপি প্রার্থীর জোরদার প্রচার, জনসংযোগে জোর
হুগলি , ১৫ এপ্রিল (হি.স.): আরামবাগ বিধানসভায় জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। বিজেপি প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে বুধবার অ্যান্ডি ১ নম্বর অঞ্চলের প্রতাপনগর সহ আশপাশের এলাকায় দেখা গেল প্রচারের জোরালো তৎপরতা। সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে
প্রচারে হেমন্ত বাগ


হুগলি , ১৫ এপ্রিল (হি.স.): আরামবাগ বিধানসভায় জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। বিজেপি প্রার্থী হেমন্ত বাগের সমর্থনে বুধবার অ্যান্ডি ১ নম্বর অঞ্চলের প্রতাপনগর সহ আশপাশের এলাকায় দেখা গেল প্রচারের জোরালো তৎপরতা।

সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন হেমন্ত বাগ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান। এদিন তাঁর সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রচারের সময় তিনি রাজ্য সরকারের বিভিন্ন নীতি নিয়ে সমালোচনা করে বলেন, “এলাকার উন্নয়নের জন্য পরিবর্তন প্রয়োজন। বিজেপি সরকার গঠিত হলে মানুষের মৌলিক পরিষেবার মান আরও উন্নত করা হবে।”

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর প্রচারে ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও দাবি বিজেপি প্রার্থীর। বিভিন্ন এলাকায় প্রচারে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা নিয়ে আশাবাদী বিজেপি শিবির।

ভোট যত এগিয়ে আসছে, ততই আরামবাগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande