
হুগলি , ১৫ এপ্রিল (হি.স.): বাংলা নববর্ষ উপলক্ষে গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে গোঘাটের পশ্চিমপাড়াতেও উৎসবের আমেজে পালিত হল পয়লা বৈশাখ। দিনটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে উদযাপন করেন এলাকাবাসী।
নববর্ষকে ঘিরে পশ্চিমপাড়ায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন দিগার এবং পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সাফিউল্লাহ খান সহ অন্যান্য নেতৃত্ব। তাঁরা সকলেই এলাকাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার বার্তা দেন।
স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে নতুন বছরের সূচনা হয় পশ্চিমপাড়ায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA