বাসন্তীতে ফের প্রচারে বাধা বিজেপি প্রার্থীকে, অভিযুক্ত তৃণমূল
বাসন্তী, ১৬ এপ্রিল (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারে ফের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বাসন্তীর আমঝাড়া পোল এলাকার ঘটনা। সেখানে বিজেপির প্রার্থীর সমর্থনে এলাকায় দ
বাসন্তীতে ফের প্রচারে বাধা বিজেপি প্রার্থীকে, অভিযুক্ত তৃণমূল


বাসন্তী, ১৬ এপ্রিল (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারে ফের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বাসন্তীর আমঝাড়া পোল এলাকার ঘটনা। সেখানে বিজেপির প্রার্থীর সমর্থনে এলাকায় দলীয় পতাকা টাঙাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালায় বিজেপি কর্মীদের উপর।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। তিনি দাবি করেছেন, বাসন্তীর তৃণমূল নেতা নূর ইলাহি গাজী ওরফে রাজা গাজীর নেতৃত্বে এই হামলা চালানো হচ্ছে। বাসন্তী বিধানসভা জুড়েই এই ধরনের সন্ত্রাস করছে রাজা গাজীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। ফলে এই রাজা গাজীকে গ্রেফতারের আবেদন জানিয়েছেন বিকাশ। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande