তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
জলপাইগুড়ি, ১৬ এপ্রিল ( হি. স.) : তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাঁশবাড়ি
তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য


জলপাইগুড়ি, ১৬ এপ্রিল ( হি. স.) : তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাঁশবাড়ি এলাকায়।

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বপ্না বর্মনের সমর্থনে একাধিক পোস্টার লাগানো হয়েছিল, যা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে। পাশাপাশি দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর অভিযোগ, বিজেপির কর্মীরা পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় তৃণমূলের পোস্টার ছিঁড়ছে এবং বাঁশবাড়িতেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও জানান যে, এই বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।

অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande