প্রয়াগরাজে বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
প্রয়াগরাজ, ১৬ এপ্রিল (হি.স.): প্রয়াগরাজের ধুমনগঞ্জ থানা এলাকায় এক বৃদ্ধর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার একটি ভাড়া ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অশোক চট্টোপাধ্যায়
প্রয়াগরাজে বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার,তদন্তে পুলিশ


প্রয়াগরাজ, ১৬ এপ্রিল (হি.স.): প্রয়াগরাজের ধুমনগঞ্জ থানা এলাকায় এক বৃদ্ধর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার একটি ভাড়া ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অশোক চট্টোপাধ্যায় (৭৩)। তিনি রাজরূপপুর এলাকায় ভাড়া বাড়িতে একাই থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ নিজেদের হেফাজতে নেয়।

ডিসিপি মণীশ কুমার শাণ্ডিল্য জানান, মৃত ব্যক্তি একাই থাকতেন। তাঁর এক ছেলে বাইরে থাকেন, আর মেয়ে নৈনি এলাকায় তাঁর পরিবার নিয়ে বসবাস করেন। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হলেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande