
ফিরোজাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদে পুলিশের তৎপরতায় গ্রেফতার হলো এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, রামগড় থানার অন্তর্গত এলাকায়। ধৃতের নাম ছোটু ওরফে অবনীশ। সে ফিরোজাবাদের রামগড় থানার অন্তর্গত নাগলা মির্জার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে একটি পিস্তল, তিনটি কার্তুজ এবং দুটি ফোন।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১০ এবং ১১ এপ্রিল দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর পর রামগড় থানার পুলিশ এলাকায় টহল দিতে শুরু করে। বুধবার রাতে হাসমত নগরের সামনে এক ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয়। সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে পুলিশও তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশের গুলিতে জখম হয় তার পা। এরপর তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ । চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুই অভিযুক্তকে খুঁজে বের করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক