জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা উদ্ধার, তদন্তে পুলিশ
জয়নগর, ১৭ এপ্রিল (হি. স.): স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে জোরদার নজরদারির মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাকা তল্লাশিতে এক বাইক আরোহীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুর প্রায় ১২টা নাগাদ বকুলতলা থানার বুড়োরঘাট নাকা চ
নাকা তল্লাশি


জয়নগর, ১৭ এপ্রিল (হি. স.): স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে জোরদার নজরদারির মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাকা তল্লাশিতে এক বাইক আরোহীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুর প্রায় ১২টা নাগাদ বকুলতলা থানার বুড়োরঘাট নাকা চেকিং ক্যাম্পে এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ট্যাটিক সার্ভেলিয়েন্স টিম (এসওসটি)-এর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিয়মিত তল্লাশি চলাকালীন একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তখনই বাইক আরোহীর ব্যাগ থেকে নগদ ৩ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নগদ অর্থ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ধৃত বাইক আরোহীর নাম জুলফিকার শেখ। তাঁর বাড়ি উস্তি থানার শেরপুর এলাকায় বলে জানা গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কথায় অসংগতি ধরা পড়ায় পুলিশ টাকাগুলি আটক করে।পুলিশের অনুমান, নির্বাচনী বিধি ভঙ্গের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তি কোথা থেকে এত টাকা সংগ্রহ করেছিলেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা জানার জন্য বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এভাবেই কড়া নজরদারি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande