ইরান থেকে ২৩৬১ নাগরিককে নিরাপদে ফেরাল ভারত
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পর ইরান থেকে মোট ২৩৬১ জন ভারতীয় ও বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এই তথ্য জানান। তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২০৬০ জন আর্মে
ইরান থেকে ২৩৬১ নাগরিককে নিরাপদে ফেরাল ভারত


নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পর ইরান থেকে মোট ২৩৬১ জন ভারতীয় ও বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এই তথ্য জানান।

তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২০৬০ জন আর্মেনিয়ার মাধ্যমে এবং ৩০১ জন আজারবাইজানের পথে দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০৪১ জন ভারতীয় ছাত্রছাত্রী এবং তিনজন বিদেশি নাগরিকও রয়েছেন।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, এখনও ইরানে প্রায় ৬০০০ থেকে ৭০০০ ভারতীয় অবস্থান করছেন। পরিস্থিতির উপর নজর রাখতে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং বিভিন্ন দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে।

এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (উপসাগরীয়) অসীম মহাজন জানান, যেসব দেশের আকাশপথ খোলা রয়েছে, সেখান থেকে ভারতে নিয়মিত উড়ান চালু আছে এবং ইজরায়েল থেকেও জর্ডন ও মিশরের মাধ্যমে ভারতীয়দের ফেরানোর চেষ্টা চলছে।

এছাড়া, প্রতিবেশী দেশগুলিকে জ্বালানি সরবরাহ নিয়েও ভারত কাজ করছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande